শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে রেলপথ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

বগুড়া থেকে সয়দাবাদ শহিদ এম.মনসুর আলী ষ্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে কালিয়া চৌধুরী মৌজার অধিগ্রহণকৃত সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন, কালিয়া চৌধুরী মৌজার জমির মালিকগণরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিকগণ বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মাহমুদ, হাজী আনোয়ার হোসেন মন্ডল,আব্দুল ছালাম মন্ডল (পান্না),বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন মন্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওঃ মুহাহিদুল ইসলাম, মাকসুদা খাতুন সুক্তি, ইউপি সদস্য হালিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিকগণ বলেন, বগুড়া হতে সয়দাবাদ শহিদ এম. মনসুর আলী ষ্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া চৌধুরী মৌজার জে এল নং-১৮৬ অন্তর্গত অধিগ্রহণকৃত সম্পত্তির ৪ (১) ও ৭(১) ধারায় নোটিশ প্রদান ও সর্বশেষ ৮ (৩) ধারার নোটিশ ইতিমধ্যে প্রেরণ করেছেন।

অধিগ্রহণের জন্য দাখিলকৃত নোটিশে ভূমির বাড়ীর মূল্য বাবদ একর প্রতি ১ কোটি তেত্রিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত একাত্তর টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করেছেন। এতে প্রতি শতাংশ বাড়ীর মূল্য দাড়ায় ১ লক্ষ তেত্রিশ হাজার ছয়শত তেতাল্লিশ টাকা একাত্তর পয়সা। অথচ বর্তমানে কালিয়া চৌধুরী মৌজার সম্পত্তির বাজার মূল্য প্রতি শতাংশ সর্বনিম্ন ৬ লক্ষ ও সর্বোচ্চ ১৬ লক্ষ টাকা। গত ২০১৯ সালে উক্ত কালিয়া চৌধুরী মৌজা হতে সিরাজগঞ্জ জেলা কারাগারের জন্য ভূমি অধিগ্রহণ করেন। যার মূল্য প্রতি শতাংশ ৪ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত আশি টাকা। ৭ বছর পর একই মৌজার অধিগ্রহণের ক্ষতিপূরণে ব্যাপক গড়মিল দেখা যাচ্ছে।

তাই ভুক্তভোগী জমির মালিকগণ অধিগ্রহণকৃত সম্পত্তির সরকার যে মূল্য নির্ধারণ করেছে, তাতে ভূমির মালিকগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সরকার প্রতি শতাংশের জন্য ২০০% সহ যে মূল্য প্রদান করা হচ্ছে, তাতে ভূমির মালিকগণ বর্তমান বাজার মূল্যে কালিয়া চৌধুরী মৌজার মধ্যে কোন ভূমি ক্রয় করতে পারবে না। তাই সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোড় দাবী জানান জমির মালিকগণ।

মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামের নিকট ভুক্তভোগী জমির মালিকগণ স্মারক লিপি প্রদান করেন। এসময় মানববন্ধনে কালিয়া চৌধুরী মৌজার শত শত মালিকগণসহ স্থায়ী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০