শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগ‌ঞ্জে শ্রমিকদের মাঝে বিএনপির নেতা মির্জা মোস্তফা’র শীতবস্ত্র বিতরণ

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) ” সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে জাতীয়তাবাদী মটর শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্প‌তিবার ( ৩০ জানুয়ারি) দুপুরে  পৌর শহ‌রের এম এ ম‌তিন বাস টার্মিনালে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ কর্তৃক  সাধারণ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে  শীতার্থ মানুষের হাতে শীতবস্ত তুলেদেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক  জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামান এর জোষ্ঠপুত্র সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি  মির্জা মোস্তফা জামান বলেন,
দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষদের আর অভাব থাকবে না। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের  নিউ কমিউনিটি হাসপাতালের এমডি ডাঃ আব্দুল আজিজ, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম জিন্না, জেলা বিএনপির জলবায়ু পরিবেশ বিষয়ক সম্পাদক ওহাদুজ্জামান মিনু, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দুলাল শেখ দুলু ও শ্রমিক নেতা জামাল শেখ, থানা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আকাশ খন্দকার, বি এন পি নেতা খলিল, শহর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শ্রমিক দলের সভাপতি কাবুল, যুবনেতা মির্জা সুরুতসহ প্রমুখ ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০