শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ প্রতিনিধি আহত

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ শহরে গভীর রাতে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে শহরের বাহিরগোলা খাদেমের পুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।  আহত অন্য দুজন হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান ও রেড জুলাই এর সহ-মুখপাত্র সেখ তাজ।

আহত মুনতাসির মেহেদী হাসান বলেন, একটি মোটরসাইকেলে আমরা ৩ জন রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে বাহিরগোলার দিকে যাচ্ছিলাম। আমাদের সামনে দুটি মোটরসাইকেল বার বার ঘুরপাক দিয়ে যাচ্ছিল। আমি তাদের একটি মোটরসাইকেল থামিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে নিষেধ করি। তখনই হেলমেট পরিহিত দুইজন ওই মোটরসাইকেল থেকে নেমে লোহার স্টিক দিয়ে আমাকে পেটানো শুরু করে।

আর বলতে থাকে আওয়ামী লীগ হলো আকাশের মত, তোরা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবি। এতে বাধা দিতে গেলে তারা সেখ তাজ ও ইমরানকেও মারধর করে। ঘটনার সময় আরেকটি মটরসাইকেলে থাকা দুইজন কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। এরপর আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

মেহেদী আরো বলেন, ঘটনার কিছুক্ষণ আগে ‘শুক্রবার জুম্মার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করার জন্য ঘোষণা দিয়ে’ নিজের ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করেছি। ধারনা করা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পোষ্ট দেওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।

আহত ইমরান হাসান জানান, দুজন প্রথমেই মেহেদী হাসানকে অ্যাটাক করে। আমরা এগিয়ে গেলে আমাদেরকে মারপিট করতে শুরু করে। আমরা ধারনা করছি দুজনই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা শুক্রবার দুপুরে বলেন, রাতে হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০