শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে সামাজিক সংগঠন সুখপাখি ৮ম বর্ষে পদার্পন করায় বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট)ঃ সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে সামাজিক সংগঠন সুখ পাখি ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহ‌রের স্কাই ভিউ রেষ্টুরেন্ট এই দোয়া আলোচনা সভা ওকেক কর্তনের মধ্যে দিয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়।
কেক কর্তন অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ  রজবের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  মানবিক সংগঠক ও যমুনা টেলিভিশনের স্টাফ রি‌পোর্টার গোলাম মোস্তফা রু‌বেল, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি র‌ফিক শাহীদ, সুখ পাখি প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রাসেল রহমান, মানব সেবাই স্বপ্ন গ্রুপের সদস্য আব্দুল আলীম, শিকড়ের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান, মান‌বিক ফাউন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা মো: ইমন, ইসলামিয়া সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের মো. হোসেন আলী ছোট্টসহ সিরাজগঞ্জ জেলা স‌ম্মি‌লিত স্বেচ্ছাসেবক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা সভাপতি শেখ  রজব বলেন,  সুখ পাখি সিরাজগঞ্জে আত্মমানবতায় কাজ করে চলেছে প্রতিনিয়ত সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সর্বদা কাজ করছে।  আমরা সমাজে যাদের কর্মসংস্থান নেই এবং মহিলাদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি এ  ধরনের কাজ ভবিষ্যতে চলমান থাকবে।
সমাজে মহৎপ্রাণ এই মানুষদের এভাবে উৎসাহ প্রদান করে সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আগামী দিনগুলোতে আরো সহায়ক হবে। তিনি আরো বলেন, আমরা যাদের কর্মসংস্থান নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছি।
  এবং সকলের সহযোগিতায় সুখপাখি_সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে বড় সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে মাথা উচু করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০