শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬টন সরকারি চালসহ গ্রেফতার ৮

Download Photocard

ওয়াসিম নেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ উপজেলায় সেনাবাহিনীর যৌথ পৃথক দুটি অভিযানে ১৬ হাজার কেজি ফেয়ার প্রাইসের চাল জব্দ এবং অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত থাকা মালিক পক্ষসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্প ও নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পাওয়া তথ্য জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) রাতে জেলার সদরে মালশাপাড়া এলাকায় নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে প্রায় ১০ হাজার কেজি এবং রায়গঞ্জের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি সরকারি চাল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ইয়াকুব আলী(৭০), মোঃ মাহফুজ হোসেন (২৫), মোঃ শাকিল হোসেন (২৮), মোঃ রাজু (২৫), মোঃ শরিফ হোসেন (৩৫), মোঃ আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মোঃ সাইফুল (৩৫)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরও জানা যায়, অবৈধভাবে গুদামজাতে সংরক্ষনে রাখা সমাজের অসহায় গরিব-দুঃখীদের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের চাল উদ্ধার করা হবে সাথে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা, পুলিশ ও উপজেলা ফুড পরিদর্শকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০