মোঃ হোসেন আলী ( ছোট্ট) : সিরাজগঞ্জে সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণে সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা’র ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (০২ জানুয়ারি২০২৬) সিরাজগঞ্জ জেলা সার্কিট হাউস কনফারেন্স রুমে, জেলা প্রশাসনের আয়োজনে সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণ-এ সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা’র ভূমিকা” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে দল সরকার গঠন করবে তাদের প্রধান দায়িত্ব হবে রাষ্ট্রকে জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব কাঠামোয় রূপান্তর করা। বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যেই একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। জনগণের সক্রিয় অংশগ্রহণ, আত্মত্যাগ এবং বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষাই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের নৈতিক ভিত্তি গড়ে দেয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, ( বিপিএমবার)
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মোহাম্মদ কামরুল ইসলাম ,
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ।






