শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

Download Photocard

মোঃ আলী আশরাফ,সিরাজগঞ্জঃ

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন ২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  স্বাস্থ্য সহকারিরা একর্মসূচি পালন করেন।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।

অবস্থান কর্মসুচিতে বক্তরা বলেন, নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্মাতক/সমমান করে ১৪ তম গ্রেড, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরন, পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগন পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগ প্রাপ্ত হলেও সকলেই প্রশিক্ষণ বিহীন স্মাতক পাশ স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে, বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল(১/২/৩টি) উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্য হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে, পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গন্য হবে।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম, স্বাস্থ্য সহকারি গোলাম মোস্তাফা, আক্কাস আলী, মুন্নি, আলামিন, কৃষ্ঞা রাণী, মোস্তাফিজুর রহমান সহ সিরাজগঞ্জ সদর উপজেলার সকল স্বাস্থ্য সহকারী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০