শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ 
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা
ইসলামিয়া মডেল মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা দিবসে সিরাজগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পন
পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম শ্রদ্ধাঞ্জলি অর্পণ
টাঙ্গাইলে শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপির ২ নেতা বহিষ্কার
দৌলতদিয়া ফেরিঘাটে বাস উল্টে পদ্মা নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ ৪৫
সবুজ কানন স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাসন্তী পূজা উদযাপন উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ধর্মীয় উৎসবের আমেজ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “সুখ পাখি” এর উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ 

মোঃ হোসেন আলী ছোট্র : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় এতিম, পঙ্গু ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতি বছরের ন্যায় এবারও ৩২৫ জন পরিবারের মাঝে  মানুষকে দেশী প্রবাসী শুভাকাঙ্খিদের অনুদানে  ঈদ বাজার ও ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সুখ পাখি” ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখ পাখি” প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী। 

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ, হতদরিদ্রদের  ৩২৫ জন 

 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চৃ বলেন- আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “সুখ পাখি”-এর এই মহৎ উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরেছি। মানবতার সেবায় যারা নিজেদের সময়, শ্রম ও সামর্থ্য উৎসর্গ করেন, তারা সত্যিই সমাজের আলোকবর্তিকা।

আমরা সবাই জানি, সমাজে এখনও অনেক মানুষ রয়েছেন যারা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী জোগাড় করতে হিমশিম খান। বিশেষ করে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। “সুখ পাখি” যে উদ্যোগ গ্রহণ করেছে, তা শুধু খাদ্য বিতরণ নয়—এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আমি সংগঠনের সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের এই প্রচেষ্টা অন্যদেরও অনুপ্রাণিত করবে—এটাই আমার বিশ্বাস।আমাদের সমাজে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু করে এগিয়ে আসে, তাহলে কোনো মানুষ আর অনাহারে থাকবে না। আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলি।

পরিশেষে, “সুখ পাখি” সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আশা করি তারা ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময়ে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সুখ পাখি প্রতিষ্ঠাকালী সদস্য রাসেল রহমান, সুক পাখি সহ প্রতিষ্ঠাতা মোঃ  আশরাফুল আলীম, মোঃ ইমরান হাসান ডলার, দাতা সদস্য মোঃ সাইফুল ইসলাম,   এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সদস্য সেতু, আসিফ, হামিদা,জুবায়ের, মিতু,হৃদয় ,ইয়ামিন, ইয়াসিন, শুভ, জিহাদ, দাতা সদস্য আব্দুর রহিম, হাসান ইমাম, প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১