শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির তিন গুণীজন

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:

 স্বাস্থ্যই সকল সুখের মূল” এই বার্তাকে আরো সহজ করার লক্ষে সিরাজগঞ্জে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২৪ নভেম্বর) বিকেলে সদর হাসপাতালের সামনে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। 

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম- সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা পর্ষদের মোঃ আব্দুস ছালাম, মোঃ হাসান আলী বড্ড, মোঃ ছাব্বির আল হাসান ( সজিব), জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা বনবাড়িয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি আমজাদ হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবামূলক প্রতিষ্ঠানটি  শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। প্রথমবারের মতো পৌর শহরের  প্রাণকেন্দ্র  সদর হাসপাতাল রোডে একটি আধুনিক, স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। এর লক্ষ্য, এলাকার সাধারণ মানুষকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০