শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ১৩ শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন জেলা প্রশাসন

Download Photocard

মোঃ হারুন অর রশিদ ৎান হাসান :

জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে  ১৩ শহীদের কবর জিয়ারত ও তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৫ আগষ্ট)  প্রথমে সকাল ৯ টার সময়  মালসাপাড়া পৌর কবরস্থানে শহীদ  আব্দুল লতিফ ও  শহীদ সুমন সেখের কবরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে  দোয়া করা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, শহীদ সুমন সেখের পিতা মোঃ গোনজের আলী,বিএনপি জাতীয় নির্বাহর কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল,ইউসুফ দেওয়ান রাজু,কোষাধ্যক্ষ নুরুল ইসলাম রইসী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান
বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের ছাত্র সমম্বয়ক সজীব সরকার, মুনতাসীর মেহেদী হাসান, সালমান জোয়ার্দার,টি এম মুশফিক সাদ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ।এর পরই  সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জে প্রথম শহীদ জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুর কবরের অনুরুপভাবে শ্রদ্ধা  নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া।
একই সময় বেলকুচি,রায়গঞ্জ, শাহজাদপুর,চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব স্ব এলাকার কবরস্থান শহীদ শিহাব উদ্দিন প্রামানিক, জাহাঙ্গীর আলম, লেবু,নজরুল ইসলাম, শিহাব আহম্মেদ, সিয়াম হোসেন, ইয়াহিয়া আলী,অন্তর ইসলাম, সুজন মাহমুদ ও মনিরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় ও বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০