শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ৪০ অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন হাজী আব্দুস সাত্তার

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জ পৌর এলাকায় অসহায়,দুঃস্থ ও বিধবা নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন ও সনদ বিতরণ করেছেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো: আব্দুস সাত্তার।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ উদ্যোগের ফলে অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের অতিথিরা।

হাজী আব্দুস সাত্তার বলেন,আমার জীবনের লক্ষ্য হচ্ছে সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করা। সমাজের অসহায় নারীদের মুখে হাসি ফোঁটাতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন। আজ যেসব মা ও বোনদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি তারা যেনো নিজের পরিবারকে সমৃদ্ধ করতে পারে এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে পারে।

সেলাই মেশিনপ্রাপ্তদের মধ্যে বিধবা রা‌শিদা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,আমার স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো ছিল কষ্টকর। এই মেশিনের মাধ্যমে আমি আবার নতুন করে আবারও বাঁচার স্বপ্ন দেখতে পারছি। হাজী সাত্তার সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি তিনি যেনো সুস্থ ও ভালো থাকেন।

আরেক প্রশিক্ষণপ্রাপ্ত শান্তনা খাতুন জানান,এখন আর কা‌জের চিন্তা কর‌তে হ‌বে না। ঘরে বসে সেলাইয়ের কাজ করে আমি পড়াশোনার খরচ চালাতে পারব। আমাদের মতো অসহায়দের জন্য এমন সহযোগিতা সত্যিই আশীর্বাদ।

এসময়ে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোকতেল হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সমকাল পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আলী সাজা, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিলটন খন্দকার,শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল আহমেদ,সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মো.হাসান আলী,থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না,প্রশিক্ষক মুন্নি মাহমুদ,ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টেক্কা,এস এম মুন্না,আব্দুস সালাম সহ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো: মাসুদ রানা।

উল্লেখ্য,অনুষ্ঠান শেষে মেশিন হাতে নিয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাজী আব্দুস সাত্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০