শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে’র প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সুনামখ্যাত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে’র কোমলমতি শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে শুরুতে লটারি (১মপর্ব) কুপন বাক্সে ফেলা, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন,অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলোওয়াত, গীতাপাঠ , উপাধ্যক্ষ স্বাগত বক্তব্য, শিক্ষার্থী, শিক্ষক, অধ্যক্ষ, বিশেষ অতিথি, প্রধান অতিথি বক্তব্যে শেষে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ অডিটোরিয়ামে প্রথম দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-আইডিয়াল স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ এস.এম.মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এবং অতিথিদের এবং কোমলমতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন- শহিদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস.এম.কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পূবালী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মুজাহিদ জামিল, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শিপু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের এডমিন অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ মহব্বত হোসেন সরকার, উপদেষ্টা মোঃ ছাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শুভ মিয়া সহ আরো অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০