শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত  সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের  ২০২৪-২০২৫ খ্রিঃ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে  ফুলেল শুভেচ্ছা প্রদান ও  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে,সোমবার (২৫ নভেম্বর)  সকাল হতে দুপুর পর্যন্ত 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড.এস.আই.এম.এ রাজ্জাক এসময়ে বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, লেখা-পড়ার পাশাপাশি সকল ভালো কাজ করতে হবে। ভালো বই পড়তে হবে এবং সাহিত্য সংস্কৃতি লালন ও ক্রীড়া চর্চা  করতে হবে। সু-নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজহারুল ইসলাম। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও  কলেজের ২০২৪-২৫ খ্রীঃ উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর হেলাল তালুকদার এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিপন। 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান প্রমুখ। এসময়ে অত্র কলেজ ছাত্রদল শাখা কমিটির সভাপতি মোঃ পথিক হোসেন ছাব্বির, সাধারণ সম্পাদক মোঃ শাফিন আহমেদ জিসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিশেষে কলেজ শিক্ষার্থীদের আবৃত্তি, নৃত্য, নাটক- সামাজিক অবক্ষয় পরিবেশ করা হয়।  এবং জাসাস শিল্পীদের পরিবেশনায়  মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০