শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার  সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জ জেলা পর্যায়ে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার-২০২৫ খ্রিঃ এর পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ফুটবল ( বালক- বালিকা) ,কাবাডি( বালক ও বালিকা), হ্যান্ডবল ( বালক-বালিকা) , দাবা [বড় ও মধ্যম ] ( বালক- বালিকা) চ্যাম্পিয়ন রানার্সআপ এছাড়াও  সাঁতার বড় ও মধ্যমে (প্রথম ও দ্বিতীয়) পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সিরাজগঞ্জ জেলার  আয়োজনে,

সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে মাঠে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল)  নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার প্রমুখ।

এ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার।

 স্বাগত বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা: তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( শরীরিক শিক্ষা) মোঃ আলমগীর হোসেন ও সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( শরীরিক শিক্ষা) মোঃ হাফিজুল ইসলাম । 

এ সময়ে  সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন , বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল কাফি , সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম,হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম , সিরাজগন্জ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০