শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সোমবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন । এসময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

পুলিশ সুপার সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার যানবাহন পরিদর্শন ও চালক পুলিশ সদস্যদের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান শেষে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),  জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল সিরাজগঞ্জসহ সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, পুলিশ লাইন্স ও জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০