শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট)- দেশ গড়তে করবো কাবিং,  বাংলাদেশ হবে  বৈষম্যহীন এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলায় আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে গ্রান্ড-ইয়েল, প্রার্থনা সংগীতও জাতীয় পতাকা ও স্কাউট পতাকা ক্যাম্পুরী পতাকা উত্তোলনের  মধ্যেদিয়ে ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ০ ৭ জানুয়ারি ২০২৬)  সকাল ১১টায় যমুনা নদীর তীঁরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, হার্ড পয়েন্ট সিরাজগঞ্জে
বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ও পরিচালনায় ৬- থেকে ১০ জানুয়ারি, সিরাজগঞ্জ জেলা ৬ ষ্ঠ  কাব ক্যাম্পুরী ৫ দিনব্যাপী ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ৫ দিনব্যাপী ক্যাম্পুরীর রংবেরঙের বেলুন উড়িয়ে  এঁর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক  আমিনুল ইসলাম কাব স্কাউট সোনামনিদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কাউটদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং সকল বাঁধা পেরিয়ে সবকিছুকে জয় করার অদম্য ইচ্ছাশক্তিকে জাগ্রত করার জন্য বা জাগ্রত করার প্রয়াসকে আমাদের ক্যাম্পুরীর এ বছরে একটি সুন্দর থীম নির্ধারণ করা হয়েছে। ” দেশ গড়তে করবো কাবিং,  বাংলাদেশ হবে  বৈষম্যহীন”। আমরা সবাই জানি যে, আমাদের ২০২৪ এর  গণঅভ্যুত্থান হয়েছে মূলত বৈষম্যকে কেন্দ্র করে। অর্থাৎ একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। হাজার হাজার ছাত্র জনতা এক বৈষম্যবিরোধী আন্দোলন গড়ে তোলে যেন আমরা ভবিষ্যতে একটি বৈষম্যহীন গণতন্ত্র গড়ে তুলতে পারি। কাব স্কাউটিং শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করে।

মেধা ভিত্তিক দেশ গড়তে স্কাউটস এর প্রয়োজন রয়েছে। ছ্রোট শিশুরা দেশের উন্নয়নের প্রগতি। এখন থেকে কমল হাতকে শুক্ত হাতে রূপান্তরিত করতে হবে। সকল শিক্ষায় শিক্ষিত হতে হবে। স্কাউটস সার্বিক শিক্ষায় অবদান রাখছে। পরিশেষে তিনি ছোট শিশু শিক্ষার্থীদের ৫দিনের ক্যাম্পে অংশ গ্রহনের সাহসের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের কমিশনার ও ক্যাম্প চীফ মোঃ সাজেদুল ইসলাম। এসময়ে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি ও ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী আহবায়ক  গনপতিরায়, জেলা জনস্বাস্থ্য ও প্রেকৌশলী রোকনুজ্জামান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা,  সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ রিয়াজুল ইসলাম,  এছাড়াও আরো উপস্থিত  ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দীন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের জেলা কাব লিডার আইউব, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের লিডার ট্রেইনার  প্রতিনিধি মোঃ খালেকুজ্জামান খান, সহকারী কমিশনার ( গার্ল ইন স্কাউটিং) উম্মে হাবিবা, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের এ.  এল টি প্রতিনিধি লায়লা আরজুমান, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন,  উপজেলা কাব লিডার মোঃ গোলাম রসূল, সহকারী কমিশনার মোঃ আলমগীর হোসেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা কাব লিডার মোঃ আব্দুস সাওার, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট), অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শাহিদুর রহমান

উল্লেখ্য : এবারের ক্যাম্পুরীতে ৯২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ জন কাব স্কাউট , ক্যাম্পুরী, ইউনিট লিডার ১০০ জন,  কর্মকর্তা ৬০ জন  ও রোভার স্বেচ্ছাসেবক ৪০ জন,সহ সর্বমোট ৮৫০ জন  অংশগ্রহণ করছে এবং নিরলসভাবে কাজ করছে।এই ক্যাম্পুরীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং আউটডোর কার্যক্রম অনুষ্ঠিত হবে। ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের নেতৃত্বগুণ এবং দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন সাধন করা। উল্লেখ্য, ৯ টি উপজেলা  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্যরা এতে অংশগ্রহণ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০