শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের খসড়া বাইলজ(বিধিমালা) প্রণয়ন

Download Photocard

মোঃ হারুন অর রশিদ খান হাসান :
সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খেলার নিয়ম ও নির্দেশানবলী খসড়া বাইলজ ( Bye-Laws) প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার ( ২৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের খসড়া বাইলজ প্রণয়নের জন্য একসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহমুদুল আলম খোকন।
সভায় ২১ বিধি সম্বলিত ডিসিকাপ ফুটবল টূর্নামেন্টের বাইলজ প্রণয়ন করা হয়,যা ডিসিকাপ ফুটবল টূর্নামেন্ট কমিটির নিকট চুড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এই সব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আগামী সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রথম সপ্তাহের যে কোন দিন দুপুর তিনটার সময় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামন্টের পর্দা উঠবে।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা ও সদর পৌরসভা নিয়ে মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে।
সিরাজগঞ্জ সদর উপজেলার খেলোয়াড়েরা সিরাজগঞ্জ সদর উপজেলা ও সদর পৌরসভার ফুটবল দলে নাম রেজিষ্ট্রেশন করে খেলতে পারবেন। অন্য উপজেলা ফুটবল খেলোয়াড়রা তাদের স্ব-স্ব উপজেলা ফুটবল দলের নাম রেজিষ্ট্রেশন করে খেলতে পারবেন। প্রতিটি দলে স্থানীয় সর্বোচ্চ ২০ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং প্রতিটি দলে পাঁচজন করে বহিরাগত ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০