,
সর্বশেষ
সলঙ্গায় পাপনের নেতৃত্বে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে উদ্ধার হলো সরকারের কোটি টাকার সম্পদ
প্রতিবন্ধী কার্ড আছে,ভাতা নাই; ১০ বছর ধরে সহায়তার আশায় দুই ভাইয়ের অপেক্ষা
সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা উদ্বোধন
সিরাজগঞ্জে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের বিশাল মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪
পঞ্চগড়ে ১ নম্বর অমর খানা ইউনিয়নে পাগলা শেয়ালের আক্রমণনে শিশু সহ আহত-৫
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা উদ্বোধন

ফটোকার্ড

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ ::
দেড়শ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন ‘গ্রীন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা শুরু হয়েছে। মেলায় অংশ নিয়ে বকেয়া ও চলতি হোল্ডিং কর পরিশোধকারী নাগরিকরা পাচ্ছেন ১৫ শতাংশ বিশেষ ছাড় এবং বিশেষ সম্মাননা।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকালে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ বিভাগ) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন।

পৌরসভা সূত্রে জানা যায়, ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের নিচে স্থাপিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, পৌর কর মেলা শুরু হয়েছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আমরা পৌরবাসীদের দ্রুত কর পরিশোধের আহ্বান জানাই। এবার কর পরিশোধে বিশেষ সুবিধা ও ছাড় দেওয়া হচ্ছে। আসুন, সবাই পৌর কর পরিশোধ করি এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হই।

পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম বলেন, নাগরিকদের দুর্ভোগ কমানো এবং বকেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে হোল্ডিং কর গ্রহণ করা হবে। করদাতাদের উৎসাহিত করতে ছাড়ের পাশাপাশি বিশেষ সম্মাননার ব্যবস্থাও রাখা হয়েছে। সংগৃহীত রাজস্ব দিয়ে সিরাজগঞ্জ পৌরসভাকে আরও আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেডিকেল অফিসার এ কে এম ফরহাদ হুসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ মিউনিসিপ্যালিটি বর্তমানে জেলার অন্যতম প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ১৯৯২ সালে ১৫টি ওয়ার্ড নিয়ে এটি ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়।

পৌর কর্তৃপক্ষের আশা, কর মেলার মাধ্যমে অর্জিত রাজস্ব শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং সিরাজগঞ্জকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব গ্রীন সিটিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ