শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে বিদায়ী জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর বদলীজনিত বিদায় উপলক্ষে পৌরসভা কর্তৃক  বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালের দিকে পৌর শহরের সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে শুরুতে  বিদায়ী অতিথিকে ফুলের তোরা উপহার দিয়ে অনুষ্ঠানে বরণ করে নেয়া হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এসময়ে বিদায়ী সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ নজরুল ইসলাম এর হাতে ক্রেস্ট তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শাহাদাত হুসেইন।
বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ নজরুল ইসলাম তার  বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের অফুরন্ত ভালোবাসা, সন্মান, শ্রদ্ধা ও সকল কাজে সহযোগিতা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম নিয়ে সরকারের অর্পিত দায়িত্ব-কর্তব্য সততা, নিষ্ঠা, নিরপেক্ষতার সহিত পালনে সচেষ্ট ছিলাম। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেডিক্যাল অফিসার মো. ফরহাদ হোসেন,সহ আরো সকল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০