শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সিরাজগঞ্জ সদর ৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক সোমবার (২৮ জুলাই) দুপুর তিনটায় জানপুর পশ্চিম পাড়া এলাকার হেলাল সাহেব এঁর বাড়িতে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী মহিলা নেত্রী শুকতারা ও নয়ন তারা। এসময়ে সিরাজগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন এবং জিয়া সাইবার ফোর্সের সিরাজগঞ্জ জেলার সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন কবির আফ্রিদি উপস্থিত ছিলেন। 

বৈঠকে ৮ নং ওয়ার্ড মহিলা দলের অসংখ্য কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ওপর বক্তারা জোর দেন।

সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পাশাপাশি, গত২০২৪ খ্রিঃ  জুলাই-আগস্ট আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মত্যাগকে বিশেষভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০