শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !

Download Photocard

মো.সোহান সেখ

সিরাজগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচলকে কেন্দ্র করে শ্রমিক ও মালিকদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মালিক সমিতির বর্তমান নেতৃত্ব নিয়ম ভেঙে নতুন বাস চালু করে অন্যান্য পরিবহন সংশ্লিষ্টদের ক্ষতির মুখে ফেলছে। এদিকে নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে উল্লেখিত পরিবহনের দুটি বাস চলাচলকে কেন্দ্র করে মালিক-শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এতে উত্তেজনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে এ দুটি বাস চলাচল বন্ধ করা না হলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

বাস শ্রমিক মো. হানিফ অভিযোগ করে বলেন, প্রভাব খাটিয়ে সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারিত সময়সূচি উপেক্ষা করে জোরপূর্বক নতুন বাস চালু করেছেন। তিনি বলেন, ভোর সাড়ে পাঁচটায় জেনিন সার্ভিস’ এবং সকাল সাড়ে ৯টায় ‘এস আই এন্টারপ্রাইজ’ নামে বাস চলাচল করছে। এতে রুটে অতিরিক্ত গাড়ি নামায় আমাদের আয় কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা বেতন পাব না, না খেয়ে থাকতে হবে।

ইসলাম পরিবহনের মালিক জাপানি বলেন, মালিক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যায়ভাবে রাজশাহী রুটে নতুন গাড়ি যুক্ত করেছেন। তাদের কমিটির মেয়াদ শেষ হলেও তারা এখনো জোর করে দায়িত্বে রয়েছেন। তিনি আরও জানান, উত্তরবঙ্গের ১৬ জেলার পরিবহন মালিকদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোন রুটে নতুন কোনো গাড়ি সংযোজন করা যাবে না। নতুন গাড়ি চালাতে হলে পুরাতন ‘চেইন’ কিনে বা অন্য কারো সঙ্গে বিনিময়ের মাধ্যমে তা করতে হবে।

এদিকে, বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির একাধিক সদস্য সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্টের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনে বলা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কতিপয় নেতা কোনো ধরনের আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এবং গত ১ এপ্রিল ২০২৬ থেকে নিয়মবহির্ভূতভাবে রাজশাহী রুটে অতিরিক্ত বাস প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রুটের বিদ্যমান মালিকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন এবং বাস টার্মিনালে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে, সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, রাজশাহী রুটে যেসব নতুন গাড়ি দেওয়া হয়েছে, তা সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী। বর্তমান নেতৃত্ব অবৈধভাবে ক্ষমতায় থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মালিকদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি দাবি করেন, এ কারণে অনেক সাধারণ মালিক এখন সমিতির কার্যক্রম থেকে দূরে সরে গেছেন।

এ ব্যাপারে অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি লিটন সরকার বলেন এ ব্যাপারে মোবাইলে কথা বলবো না, আপনি যে বললেন মালিক সমিতি অবৈধভাবে চালাচ্ছি আপনি কিভাবে বললেন।

এ ঘটনায় পুরো পরিবহন খাতে অস্থিরতা বিরাজ করছে। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান এবং রুটে সুশৃঙ্খল বাস চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০