শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ সংবাদে খবর প্রকাশের পরে নতুন অটোরিকশা উপহার পেলেন সেই গাদু ভাই 

Download Photocard

 

মোঃ আখতার হোসেন হিরন :

নামাজ শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন গাদু ভাই শিরোনামে অনলাইন সিরাজগঞ্জ সংবাদে খবর প্রকাশ পাওয়ায় নতুন অটোরিকশা উপহার পেলেন অসহায় নুর হোসেন গাদু (৭০)। 

সিরাজগঞ্জের সলঙ্গায় চুরি যাওয়ার ঘটনা পত্রিকা প্রকাশের পর শাহজপুরের মানবিক মানুষ দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস তাঁর ফেসবুকে গাদু ভাইকে নতুন অটোরিকশা কিনে দেবার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে পোস্ট করলে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসী ময়নুল হক।

আজ শুক্রবার বাদ জুমা সলঙ্গা থানা মোড়ে আছিয়া বছির মেডিকেল সেন্টার’র সামনে মামুন বিশ্বাস ময়নুল হকের দেয়া অর্থে গাদু ভাইকে একটি নতুন অটোরিকশা-সহ নতুন পাঞ্জাবি,টুপি,চাউল,বড় মাছ,বাজার,নগদ তিন হাজার টাকা উপহার হিসেবে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মানবিক মানুষ মামুন বিশ্বাস,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান,অনলাইন সিরাজগঞ্জ সংবাদের সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক আখতার হোসেন হিরন,আলহাজ্ব সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবক লোকমান,হারুনর রশিদ,শাহেদুল ইসলাম,তুষার তালুকদার,নুরুল ইসলাম সহ অনেকে।

জানা গেছে,গত সোমবার সলঙ্গা থানা মসজিদের সামনে অটোরিকশা রেখে আসর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখেন তাঁর রেখে দেয়া অটোরিকশাটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজ করে জীবিকা নির্বাহের একমাত্র সম্বল অটোরিকশা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় গাদু। এমন খবর প্রকাশ পাওয়ার পরে নতুন অটোরিকশা উপহার পেয়ে অসহায় নুর হোসেন গাদু জানান,রিকশা হারানোর পর তার এ কয়েক দিনের ঘুমসহ খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এই সময়ে অনাহারে অর্ধাহারে দিন কেটেছে তার। রিকশাটি ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এভাবে একটি নতুন অটোরিকশা উপহার পাবেন কখনও তিনি তা ভাবেননি। প্রবাসী ময়নুল হক সহ এ কাজে যাদের সার্বিক সহযোগিতা রয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান নুর হোসেন গাদু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০