সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ নুর ই আলম তালুকদার এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মোহাম্মদ নুর ই আলম তালুকদার এক শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ নুর ই আলম তালুকদার বলেন,ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এর মত একজন দক্ষ নেতা ও অভিজ্ঞ রাজনীতিবিদের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। তাঁর নেতৃত্বে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাত আরও গতিশীল হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।সিরাজগঞ্জের সন্তান হিসেবে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে আমি শহিদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে গর্বিত। মোহাম্মদ নুর ই আলম তালুকদার আরও বলেন,বর্তমান সময়ে দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এই খাতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে এবং জনগণ তার সুফল ভোগ করবে।
উল্লেখ্য- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিমধ্যেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।





