শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জ সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী সবুজ শুভেচ্ছা ও শুভকামনা কর্মসূচি অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর:
“যুবরাই লড়বে,সবুজ পৃথিবী গড়বে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমধর্মী সবুজ শুভেচ্ছা ও শুভকামনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিরাজগঞ্জ সরকারি কলেজের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানাতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’ এই উদ্যোগ গ্রহণ করে। কর্মসূচির মাধ্যমে নতুন শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,গ্রীন ভয়েস সিরাজগঞ্জের সভাপতি আন্জারুল ইসলাম,সহ-সভাপতি মো:আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি যুথী সহ সংগঠনের আরও অনেকেই।

আয়োজকরা জানান,ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য নির্ধারিত প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা যাবে।এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করার পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গ্রীন ভয়েস সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার পক্ষ থেকে আরও জানানো হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই সকল শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।

উল্লেখ্য: গ্রীন ভয়েস এর নেতৃত্বে সিরাজগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের প্রায় ১৮০০ শিক্ষার্থীর মধ্যে ৫২০ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মাঝে গ্রীন ভয়েস সরকারি কলেজ শাখার পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০