শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট,সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে একডালা পশ্চিম পাড়া জামে মসজিদ পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করলেন – বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ
তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেল ৬ গরু, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার -২
রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য
রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা,শ্রমিক দল নেতার সকল পদ স্থগিত
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে আলোকবর্তিকা উদ্যোগে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ  

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার বিতরণ

শহিদুল ইসলাম, সিলেট প্রতি‌বেদক:

মানুষ মানুষের জন্য এ প্রতিপাদ্যে গড়ে ওঠা মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, দুপুর ১২ টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান ঈদ উপহার বিতরণ ক‌রেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ‌ের সভাপ‌তি শিউলী চক্রবর্তী সহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মান‌বিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন উক্ত ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।

একেকটি প‍্যাকের মধ্যে ছিল সেমাই, নুডুস, তেল, পিঁয়াজ, চি‌নি, মু‌ড়ি ও আলু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১