শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

শাহজাদপুরে আলোকবর্তিকা উদ্যোগে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ  

Download Photocard

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আলোকবর্তিকা  উদ্যোগে রোজার বাজার ও   ঈদ সামগ্রী  বিতরণ  করা হয়েছে।  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে  দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আলোকবর্তিকা এ উদ্যোগ গ্রহণ করে।

শুক্রবার (‎১৩ ই মার্চ ২০২৬) সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে  রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে রোজার বাজার  ও ঈদ উপহার তুলে দেন আলোকবর্তিকা প্রতিষ্ঠাতা ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমনা আক্তার শিমু।

‎এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,  সহ আলোকবর্তিকার সকল সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ ফুটে উঠবে। এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করে। ‎ ‎উপহার পেয়ে অসহায় পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদকে সামনে রেখে পাওয়া এই উপহার তাদের পরিবারের জন্য অনেক সহায়ক হবে।

‎আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০