শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

স্টার সিনেপ্লেক্সকে গ্রাহক হয়রানির অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

Download Photocard

বাবু রায়হান,নাটোর প্রতিনিধি : মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) ইমেইলে শো মোশন লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর ঠিকানায় এ নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটস এর স্বত্ত্বাধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আগামী ৩ দিনের মধ্যে শো মোশন লিমিটেড কে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করায় নগদে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একইসাথে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেড যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত এর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার জন্য জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, শো মোশন লিমিটেড এর কাছ থেকে অনলাইনে https://ticket.cineplexbd.com/ ওয়েবসাইট থেকে ঢাকার সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে ৩১/০৩/২০২৫ ইং তারিখে দুপুর ২টায় দেখার জন্য বরবাদ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৫৫৮৫৭) এবং ০১/০৪/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩০ মিনিটে দেখার জন্য চক্কর ৩০২ সিনেমার দুটি টিকিট (বুকিং আইডি ১১০৩৩০২৫০৬০৫৪৪) বিগত ৩০/০৩/২০২৫ ইং তারিখে বিকাশে অগ্রিম পেমেন্ট করে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার ক্রয় করেন।

গত ৩১/০৩/২০২৫ ইং তারিখে দুপুর ২টায় বরবাদ সিনেমা দেখার জন্য অনলাইনে ক্রয়কৃত টিকিট শো মোশন লিমিটেডের সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে অনলাইনে টিকিট ক্রয়ের কনফারমেশন মেসেজ দেখিয়ে সরাসরি সংগ্রহ করে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার সিনেমাটি দেখেন। সেইসময় তিনি ০১/০৪/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩০ মিনিটে দেখার জন্য অনলাইনে ক্রয়কৃত চক্কর ৩০২ সিনেমার টিকিটও সংগ্রহ করতে চাইলে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে জানানো হয় টেকনিক্যাল সমস্যার কারনে ০১/০৪/২০২৫ ইং তারিখের সন্ধ্যা ৭:৩০ মিনিটের চক্কর ৩০২ সিনেমার শো বাতিল করা হয়েছে। অনলাইনে ক্রয়কৃত টিকিটের টাকা বিকাশে ৭ কর্ম দিবসের মধ্যে ফেরত দেয়া হবে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, পরবর্তীতে শো মোশন লিমিটেড এর একজন কর্মকর্তা বিগত ৩১/০৩/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে ০৯৬৭৮৭৭১৩২৫ নম্বর থেকে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ারকে মোবাইলে ফোন করে জানান যে, টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে তাই ০১/০৪/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩০ মিনিটের চক্কর ৩০২ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে দেখতে কোন অসুবিধা হবে না। তিনি নির্ধারিত সময়ে সিনেমার টিকিট সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সংগ্রহ করতে বলেন। একইসাথে এটিও নিশ্চিত করেন অনলাইনে ক্রয়কৃত টিকিটের টাকা রিফান্ডের কোন নিয়ম শো মোশন লিমিটেডের নাই।

কিন্তু পুনরায় ০১/০৪/২০২৫ ইং তারিখে দুপুর ২:২৩ মিনিটে ০৯৬১৭৬৬০৬৬০ নম্বর থেকে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার এর মোবাইলে ফোন করে শো মোশন লিমিটেড এর আরেক কর্মকর্তা জানান আজকের চক্কর ৩০২ সিনেমাটি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে টেকনিক্যাল সমস্যার কারনে বাতিল করা হয়েছে। অনলাইনে ক্রয়কৃত টিকিটের টাকা বিকাশে ৭ কর্ম দিবসের মধ্যে ফেরত দেয়া হবে। অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার তখন উক্ত কর্মকর্তাকে ৩১/০৩/২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে শো মোশন লিমিটেড থেকেই মোবাইলে ফোন করে সিনেমা দেখা যাবে কনফার্ম করার পর আজ কিভাবে সেটি টেকনিক্যাল সমস্যার কারনে দেখা যাবে না জানানো হলো জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই।

এমনকি অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার চক্কর ৩০২ সিনেমাটি শো মোশন লিমিটেড এর অন্য কোন শাখায় দেখতে চান কিনা অথবা অন্য কোন সিনেমা দেখতে চান কিনা তা জেনে পবিত্র ঈদ উল ফিতরের ছুটির সময়ে আনন্দ উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরও বলেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিং এর ব্যর্থতার কারনেই শো মোশন লিমিটেড কর্তৃক সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম ক্রয়ের পরও জনগণকে হয়রানি হতে হচ্ছে। একইসাথে স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় ইচ্ছামতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন জনগণের সাথে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০