শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

স্বৈরাচার আ’লীগ সরকারের পতনের পর কাজিপুরে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মানুষের ঢল

Download Photocard

মোঃ  হোসেন আলী( ছোট্ট): সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজিপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে দলে দলে অংশগ্রহণ করে।

শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে কাজিপুর উপজেলা বিএনপি’র আয়োজনে কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজিপুর উপজেলা বিএনপি ও সাবেক মেয়র, কাজিপুর পৌরসভা  ও প্রভাষক মোঃ আব্দুস সালাম,  এবং কাজিপুর উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এ্যডভোকেট রবিউল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু)। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেন,এই কাজিপুরে আপনারা ৫০ বছর আওয়ামী লীগের ভয়ে কথা বলতে পারেননি,ভোট দিতে পারেননি,আপনাদের সকল অধিকার হরণ করা হয়েছিল, এখানে আওয়ামী লীগের জমিদারী ছিলো,আওয়ামী লীগ ছাড়া অন্য দল কাজিপুরে নিষিদ্ধ ছিলো,৫ আগষ্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে,এখন আর আপনাদের কোন ভয় নেই,আগামীতে যখন নির্বাচন  হবে,আপনারা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক, রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান (আলিম), সিরাজগঞ্জ জেলা বিএনপি’ র সভাপতি রোমানা মাহমুদ,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, 

 বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সহ-সভাপতি ও  সম্মেলন প্রস্তুত কমিটি সদস্য মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জাতীয় সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কাজিপুর উপজেলা শাখা ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও ইলেকট্রনিক্সস ও প্রিন্ট  মিডিয়া সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০