সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

নাটোরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন এনপিডিএ প্রশিক্ষক

নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের লক্ষ্য ও নির্দেশনা অনুযায়ী শিক্ষিত বেকার যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্দেশ্যে বাস্তবায়িত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায় নাটোর জেলায় চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনপিডিএ) প্রশিক্ষক মো. কায়ছারুল ইসলাম।

সম্প্রতি নাটোরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্প পরিদর্শনকালে প্রশিক্ষণ কার্যক্রমের মান, প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ এবং বাস্তব কর্মসংস্থানে সম্পন্নকারী ব্যাচের ৪০ জন এবং চলমান ব্যাচের আরও ৫ জনসহ মোট ৪৫ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় জনাব মোঃ কায়ছারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের কাছে জানতে চান—প্রকল্পটির বাস্তবে কার্যকর, বেকার যুবসমাজের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে এই প্রশিক্ষণ কর্মসংস্থানে ভূমিকা বিষয়ে প্রশিক্ষণার্থীরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে তারা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে সক্ষম হচ্ছেন, যা তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এনেছে।

প্রশিক্ষণার্থীদের সাফল্যের অভিজ্ঞতা শুনে সন্তোষ প্রকাশ করে মো. কায়ছারুল ইসলাম বলেন, এই প্রকল্প থেকে দক্ষ ও সফল ফ্রিল্যান্সার তৈরি হওয়া প্রমাণ করে যে, এটি সরকারের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সফল ও স্বাস্থ্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়া ও সন্তুষ্টি দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উন্নত প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ রাজু আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মাহবুবুল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সমন্বয়ক কবির ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সার্বিকভাবে, নাটোরে পরিচালিত এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পটি বেকার যুবসমাজের জন্য আশার আলো হিসেবে কাজ করছে এবং দেশব্যাপী দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, নাটোর জেলায় এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট চারটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০