শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যমুনায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো কালীবাড়ি গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরের বাসন্তী পূজা
শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুদ করার দায়ে জরিমানা
নাটোরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী 
নাটোরে পানাউল্লাহ খালের পুনঃখনন কাজ শুরু
জনবল আরও বাড়িয়ে সিরাজগঞ্জ পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে সহায়তা করতে হাজী সাত্তারকে নির্দেশ দিলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
নাটোর বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত,ছেলে আহত
দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে- পুলিশ মহাপরিদর্শক
সিরাজগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আলোচনা সভা, নাটক ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
শাহজাদপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সন্ধ্যায় উপজেলার বড় সাঐল ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সমাবেশে সংসদ সদস্য আনু বলেন, বর্তমান সরকার সুশাসন নিশ্চিত করে দেশকে মানবিক রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে সামাজিক স্থিতিশীলতা একান্ত অপরিহার্য। আমরা যে কোনো মূল্যে মাদকের জীবনহরণ নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে চাই।

পরে প্রধান অতিথি মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান এবং মাদক বিরোধী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি প্রদান করেন।

বড় সাঐল ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের সভাপতি কায়ছার হায়দার হেলালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রাকিবুল হাসান এছামী, বড় সাঐল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বড় সাঐল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম ফজলুল হক। 

অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজন কমিটির আহ্বায়ক ও গণমাধ্যমকর্মী মো. আব্দুল হাকিম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১