শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বন্ধুর বিয়েতে অকটেন উপহার,মৌলভীবাজারের জুড়ীতে তুমুল আলোচনা

Download Photocard

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের ধারা ভেঙে অকটেন উপহার দিয়ে ব্যতিক্রমী নজির গড়েছেন এক যুবক। জ্বালানি তেলের সংকটময় সময়ে এমন অভিনব উপহার ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে দুবাই প্রবাসী খলিফা আল মারুফের বিয়েতে এই ভিন্নধর্মী উপহার দেন তার ঘনিষ্ঠ বন্ধু প্রবাসী সোহান চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এমন বাস্তবতায় বন্ধুর প্রয়োজন ও সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই সোহান চৌধুরী এই ব্যতিক্রমী উপহারের উদ্যোগ নেন।

এদিকে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই অভিনব উপহার দেখে বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি মুহূর্তেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০