ফটোকার্ড
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জুন সকাল ১১টার দিকে উপজেলার পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং মো: শান্ত হাসান শুভ (২৫), পিতা-মো: আ: জাব্বার, সাং- পাথরঘাটা, ভাঙ্গুড়া, পাবনা ও মো: জোবায়ের আহমেদ (২৪), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং-বোয়ালমারী, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০০ টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাদান করা হয়েছে এবং মো: মোশাররফ হোসেন (৩৬), পিতা- মো: মোন্নাফ আলী, সাং-ভদ্রপাড়া, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০০ টাকা অর্থদন্ড এবং ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযমের নেতৃত্বে পুলিশ টিম থেকে সহযোগীতা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





