,
সর্বশেষ
সিরাজগঞ্জে যমুনার ভাঙনে পূর্ব বাহুকায় বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিয়ানীবাজার সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ আটক
নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার
এনায়েতপুরে থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলীর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা‎
শাহজাদপুরে এক ট্রাক অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ : সন্ধানের দাবিতে মানববন্ধন
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১ ব্যক্তির মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১ ব্যক্তির মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ

ফটোকার্ড

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর অনুকূলে ২০২৫-২৬ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে ৪১জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬)বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের এ অর্থ তুলে দেয়া হয়।

সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকা-ের অংশ হিসেবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু তার বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ ব্যয়ের অনুমোদন দেয়। অনুদানের মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে বণ্টন করা হয়।

শেয়ার করুনঃ