,
সর্বশেষ
সলঙ্গায় পাপনের নেতৃত্বে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে উদ্ধার হলো সরকারের কোটি টাকার সম্পদ
প্রতিবন্ধী কার্ড আছে,ভাতা নাই; ১০ বছর ধরে সহায়তার আশায় দুই ভাইয়ের অপেক্ষা
সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা উদ্বোধন
সিরাজগঞ্জে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের বিশাল মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪
পঞ্চগড়ে ১ নম্বর অমর খানা ইউনিয়নে পাগলা শেয়ালের আক্রমণনে শিশু সহ আহত-৫
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

সিরাজগঞ্জে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ মিছিল

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে 

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত সন্ত্রাস ও নৈরাজ্য রাজনীতির বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে সিরাজগঞ্জে রাজপথে সোচ্চার অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল,সিরাজগঞ্জ জেলা শাখা। 

মঙ্গলবার (২৩ জুন ২০২৬)  সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল পূর্বে  সংক্ষিপ্ত সমাবেশে জেলা জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান এঁর সভাপতিত্বে এবং  জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

 এসময়ে সিরাজগঞ্জ জেলা শাখার( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের এসব অপতৎপরতার প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ মিছিল। কোনোভাবেই পতিত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসরদের সিরাজগঞ্জের রাজপথে নামতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, গণতন্ত্র, জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 এসময়ে মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, মোঃ জাহাঙ্গীর  হোসেন ভূঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম -সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,  প্রমুখ। এছাড়াও  জেলা যুবদল, সদর থানা যুবদল, পৌর যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ