,
সর্বশেষ
সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: ইউএনও রায়হানুল ইসলাম
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উল্লাপাড়া উপজেলা প্রশাসন
চাটমোহরে মাঝ রাতেও উড়ছে জাতীয় পতাকা,আলোচনা ও সমালোচনার সৃষ্টি
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
তাড়াশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক চার নেতা জেল হাজতে প্রেরণ
সিরাজগঞ্জে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, অনিয়মের অভিযোগে ফলের দোকান ও আইসক্রিম কারখানায় জরিমানা
লভ্যাংশ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতায় সততা ব্যবসায় সমবায় সমিতির মতবিনিময় সভা
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেফতার

সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

ফটোকার্ড


মোঃ আখতার হোসেন হিরন :
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা ওয়ালটন প্লাজার উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত সলঙ্গা ভূষাল হাটা বটতলা এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো ও লিভার, বাতব্যথা, হৃদরোগ, চর্ম ও যৌনরোগ, শিশু, গাইনি এবং চক্ষু বিভাগের রোগীদের সেবা দেওয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল, যার মধ্যে ছিলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি, ডা. আফরোজা সুলতানা রিনা, ডা. জান্নাতুল ফেরদৌস ও ডা. আখতার হোসেন, রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

এছাড়া ক্যাম্পে আগতদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধাও দেওয়া হয়। ফলে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সকাল থেকেই রোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখার ম্যানেজার আখতারুজ্জামান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ষাটোর্ধ্ব আলী আশরাফ ও সামেনা খাতুন। তারা বলেন, “আমরা গরিব মানুষ। অর্থের অভাবে সবসময় ভালো চিকিৎসকের কাছে যেতে পারি না। এখানে এসে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করাতে পেরেছি এবং চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন পেয়েছি। এতে আমরা খুবই উপকৃত হয়েছি।

স্থানীয়রা জানান, ওয়ালটন প্লাজার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা। মানবিক ও জনকল্যাণমূলক এই আয়োজন স্থানীয় মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুনঃ