,
সর্বশেষ
সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ফিল্মি স্টাইলে ডাকাত আটক, আহত পুলিশ সদস্য
নম্র ব্যবহার ও জনসেবার কারণে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন সরকার
সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের কমিটি গঠন
ইসলাম প্রিয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খেইশ্বর মাদ্রাসায় বদর সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাজিপুরে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে রায়পুর রেল জংশনের দাবিতে পথসভা অনুষ্ঠিত
পীরগঞ্জে টাঙ্গন নদীতে নেমে এক শিশুর মৃত্যু,নিখোঁজ ১
গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলাম প্রিয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খেইশ্বর মাদ্রাসায় বদর সম্মেলন অনুষ্ঠিত

ফটোকার্ড

মো: আখতার হোসেন হিরন :

বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মুসলমানদের জন্য এক মহৎ শিক্ষা বহন করে। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং আল্লাহর ওপর ভরসা এবং ঈমানের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বদর দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রতিকূল পরিস্থিতিতেও যদি আল্লাহর পথে অবিচল থাকা যায়,তবে বিজয় নিশ্চিত। আর সেই ঐতিহাসিক বদর দিবসকে শ্রদ্ধাভরে স্মরন করে সিরাজগঞ্জের সলঙ্গায় খেইশ্বর বায়তুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক আসহাবে বদরীনদের স্মরণে আজীবন দাতা সদস্যদের নিয়ে ২৩তম বার্ষিক সম্মেলন আজ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বদর সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন,অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল লতিফ সরকার, মুহতামিম মাওলানা মো: শাহাদত হোসাইন,সহ-সভাপতি হামিদুর রহমান,সেক্রেটারি জাহিদুল ইসলাম,সদস্য আল-মাহমুদ বিএসসি,শাহআলম-সহ মাদ্রাসার শিক্ষক কর্মচারী এবং অত্র এলাকার ধর্মপান মুসুল্লিগণ।

পরিশেষে বদর সম্মেলনে মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহাদত হোসাইন সাহেব দিনব্যাপী বার্ষিক বদর সম্মেলন সফলে সবার সহযোগিতা এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুনঃ