,
সর্বশেষ
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
“যদি লক্ষ থাকে অটুট,দেখা হবে বিজয়ে”- সিরাজগঞ্জে মেয়র হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে দেখতে চান সমর্থকরা
সিরাজগঞ্জে চিপস ও দই কারখানায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান: ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচিতে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ
উল্লাপাড়া সরকারি হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার রাজত্ব; অভিযোগের তীর আরএমও ডা: সামিউল ইসলাম এর দিকে
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে দেলদুয়ারে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন

“যদি লক্ষ থাকে অটুট,দেখা হবে বিজয়ে”- সিরাজগঞ্জে মেয়র হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে দেখতে চান সমর্থকরা

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
“যদি লক্ষ থাকে অটুট, দেখা হবে বিজয়ে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে মেয়র পদে দেখতে চাওয়ার প্রত্যাশা প্রকাশ করছেন তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন রাজনৈতিক আলোচনা এবং স্থানীয় জনপরিসরে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে সাইদুর রহমান বাচ্চু জেলার রাজনীতিতে একটি সুপরিচিত নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা তাঁকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে বলেও তারা মনে করেন।

তাদের ভাষ্য, পৌর এলাকার নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন এবং জনবান্ধব পৌর প্রশাসন প্রতিষ্ঠায় সাইদুর রহমান বাচ্চু কার্যকর নেতৃত্ব দিতে পারবেন। এ কারণেই তাঁকে মেয়র পদে দেখতে চান বলে সমর্থকরা জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি সংবলিত বিভিন্ন পোস্টে “যদি লক্ষ থাকে অটুট, দেখা হবে বিজয়ে” স্লোগানটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এসব পোস্টে তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রশংসা করে সম্ভাব্য নির্বাচনে তাঁকে সমর্থনের আহ্বান জানানো হচ্ছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও সমর্থকদের প্রত্যাশা থাকলেও মেয়র পদে কে দলীয় মনোনয়ন পাবেন এবং শেষ পর্যন্ত কে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থীদের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

বিশিষ্টজনেরা মনে করেন, সাইদুর রহমান বাচ্চু বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সততা এবং দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করছেন। তাঁকে মেয়র হিসেবে দেখতে চাওয়ার বিষয়টি মূলত তাঁর সমর্থকদের রাজনৈতিক প্রত্যাশা ও মতামতের বহিঃপ্রকাশ হলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন দেশে কোন প্রশাসন ছিল না তখন সাইদুর বাচ্চু তার সর্বোচ্চ শক্তি শ্রম ও মেধা দিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। অদ্যাবধি তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তার ত্যাগের মূল্যায়ন অবশ্যই করবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ