,
সর্বশেষ
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে দেলদুয়ারে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)-এর উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ গাছের চারা বিতরণ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা বিক্রি হওয়া ঘরের বরাদ্দ
সিরাজগঞ্জে লেবেলবিহীন দই-ঘি বিক্রির দায়ে সুব্রত সুইটস-এ ১০ হাজার টাকা জরিমানা
সভাপতি আশরাফুল আলমকে হাওড়া উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
দুটি পা নেই, তবুও থামেনি স্বপ্ন—একটি স্কুটির অপেক্ষায় উল্লাপাড়ার মেধাবী শিক্ষার্থী জান্নাতুল
সিরাজগঞ্জে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিমের একটি পাখি ‘খোকাকে অশ্রুসিক্ত শেষ বিদায় দিলেন হাজী আব্দুস সাত্তার
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩০

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট: সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিভিল সার্জন কার্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পরিচালিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে ইউনিসেফ। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এসে এই গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন বলেন, শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। তিনি বলেন, প্রতিটি অভিভাবকের দায়িত্ব নির্ধারিত সময়ে সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো, যাতে কোনো শিশু এ সেবা থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। সবার সহযোগিতায় শতভাগ শিশুর কাছে এই সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ এম. ফারুক আহামেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সারমীন খন্দকার, মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসনিম, ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম, ইউনিসেফের জেলা মাইসিন অফিসার মোছাঃ হোসনে আরা বেগমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ