,
সর্বশেষ
জোরপূর্বক টিপসই নিয়ে বৃদ্ধা মায়ের জমি নিজের নামে রেজিস্ট্রি করলেন বড় ছেলে
সিরাজগঞ্জে অসুস্থ যুবদল নেতা সাইফুলকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিলেন সাইদুর রহমান বাচ্চু
বেলকুচিতে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আফরিন জাহান
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক ফারুক আহমেদ’র পিতার দাফন সম্পন্ন
সিংড়ায় থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
সলঙ্গা থানা পুলিশ কর্তৃক আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্য আটক
সিরাজগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রাক্টিস রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
ছাউনির অভাবে সিংড়া বাসস্ট্যান্ডে দুর্ভোগে সাধারণ যাত্রীরা
সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ড সমৃদ্ধ করতে ১০ লাখ টাকা অনুদান দিলেন হাজী মো. আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ড সমৃদ্ধ করতে ১০ লাখ টাকা অনুদান দিলেন হাজী মো. আব্দুস সাত্তার

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় বদলে যেতে পারে অসহায় মানুষের জীবন।যাকাত শুধু একটি ধর্মীয় বিধান নয় এটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। এই মহৎ চেতনাকে ধারণ করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক,মানবতার ফেরিওয়ালা, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুদানের চেকটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়-এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো.মামুন খান ও সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ।

চেক হস্তান্তর শেষে হাজী মো.আব্দুস সাত্তার বলেন,সরকারি যাকাত ফান্ডে দেওয়া এই অনুদানের মাধ্যমে দেশের অসহায়,দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এই অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।তিনি আরও বলেন,সমাজে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা যদি নিয়মিত যাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে সরকারি যাকাত ফান্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসেন তবে দারিদ্র্য বিমোচন এবং একটি মানবিক ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

উল্লেখ্য: যাকাতের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর একটি কার্যকর মাধ্যম। এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুনঃ