,
সর্বশেষ
সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে পাঁচ শতাধিক পর্যটক বিপাকে
জোরপূর্বক টিপসই নিয়ে বৃদ্ধা মায়ের জমি নিজের নামে রেজিস্ট্রি করলেন বড় ছেলে
সিরাজগঞ্জে অসুস্থ যুবদল নেতা সাইফুলকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিলেন সাইদুর রহমান বাচ্চু
বেলকুচিতে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আফরিন জাহান
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক ফারুক আহমেদ’র পিতার দাফন সম্পন্ন
সিংড়ায় থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
সলঙ্গা থানা পুলিশ কর্তৃক আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্য আটক
সিরাজগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রাক্টিস রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে পাঁচ শতাধিক পর্যটক বিপাকে

ফটোকার্ড

রাঙামাটি : টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থান পানিতে ডুবে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

যেসব পর্যটক গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সাজেক গিয়েছিলেন আজ তাদের ফেরার কথা। কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টে পানি ওঠায় নিরাপত্তাজনিত কারণে সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে আটকে পড়েছেন পর্যটকরা।  

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বাসসকে বলেন, টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় সড়ক বন্যার পানিতে  ডুবে গেছে।  এতে সাজেকে যাওয়া কয়েকশত পর্যটক আটকে পড়েছেন। সড়কের পানি নেমে গেলে প্রশাসনের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বাসসকে  জানান, গতকাল যারা সাজেকে এসেছিলেন, আজ সকালে তারা খাগড়াছড়ি ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটকরা বের হতে পারছে না। বিকেলে পানি কমে গেলে তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হবে। 

তিনি বলেন, সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। তবে বর্তমান আবহাওয়াজনিত কারণে প্রশাসন থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই আজ সকাল থেকে কোনও পর্যটকের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবে। এ পরিস্থিতি বিবেচনায় বর্তমানে সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে আটকা পড়া  পর্যটকদের রুম ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ