,
সর্বশেষ
তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সাপ্তাহিক চলনবিল বার্তার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
বিএনপি নেতা এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে বহুলীতে ছুটে গেলেন ভিপি অমর কৃষ্ণ দাস
সিরাজগঞ্জের হাটিকুরুলে বাসচাপায় মা-ছেলে নিহত,আহত ৩
উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিংড়ার চলনবিলে বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে পাঁচ শতাধিক পর্যটক বিপাকে
জোরপূর্বক টিপসই নিয়ে বৃদ্ধা মায়ের জমি নিজের নামে রেজিস্ট্রি করলেন বড় ছেলে

সিরাজগঞ্জের হাটিকুরুলে বাসচাপায় মা-ছেলে নিহত,আহত ৩

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার
হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা এক মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা খাতুন (২৫) এবং তাদের ছেলে নিয়ামত উল্লাহ (৬)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী মা ও ছেলে নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে সেটি জব্দ করা হয়। এ সময় বাসটির চালকের সহকারী শিমুল (২৪)-কে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুনঃ