,
সর্বশেষ
শিয়ালকোলে সবার সমর্থন ও সহযোগিতায় পরিবর্তনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার,গডফাদারদের খুঁজছে ডিএনসি
জুড়ীতে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ
জামালপুরে চাঁদা না পেয়ে হুমকি ও সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবারও সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম
সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
তাড়াশের পূর্বপাড়া শাহী জামে মসজিদে ৬টি ফ্যান চুরি,এলাকা জুড়ে ক্ষোভ
এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
আত্মগোপনের পর গ্রেফতার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের অভিযান

ফটোকার্ড

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫১ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকাল ৫ টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে দিলপাশার ইউনিয়ন এর কাজিটোল,বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আইন অনুযায়ী ৫১ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে ৫১ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জাল গুলো জনসম্মুখে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ চার হাজার(২,০৪,০০০)= টাকা।

এই অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম ও ভাঙ্গুড়া থানার এস আই (নিরস্ত্র) মোঃ নাইমুর রহমান।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ জাল ব্যবহার ও এর উপকরণ পরিবহন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ