,
সর্বশেষ
শিয়ালকোলে সবার সমর্থন ও সহযোগিতায় পরিবর্তনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার,গডফাদারদের খুঁজছে ডিএনসি
জুড়ীতে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ
জামালপুরে চাঁদা না পেয়ে হুমকি ও সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবারও সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম
সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
তাড়াশের পূর্বপাড়া শাহী জামে মসজিদে ৬টি ফ্যান চুরি,এলাকা জুড়ে ক্ষোভ
এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
আত্মগোপনের পর গ্রেফতার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ

এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

ফটোকার্ড

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক দ্রুত পাকাকরণের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬ ) সকাল ১০ টায় এনায়েতপুর থানা সামনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হচ্ছে।
এসময় এনায়েতপুর হাট বণিক সমবয় সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন বলেন, এনায়েতপুর হাট থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়। যাতে করে সরকার রাজস্ব না হারাতে হয় দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনের ব্যানারে দেখা যায়, কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন।
স্থানীয়রা জানান, সড়কটি এলাকার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি পাকা করার দাবি জানান তারা। সাম্প্রতিক সময়েও এ সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন।

শেয়ার করুনঃ