শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগবাটী হালদার পাড়া শিব মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

Download Photocard

আরিফুল ইসলাম সুমন,সিরাজগঞ্জঃ


সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের বাগবাটী হালদার পাড়া শ্রী শ্রী শিব মন্দিরে অধিবাস পাঠ করেন শ্রী মহাদেব চন্দ্র শীল এবং শ্রী যুক্ত বাবু সমরেন্দ্র কৃঞ্চ দত্তের গীতাপাঠের মাধ্যমে হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
এসময় লীলা কির্তন এর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকবৃন্দরা
শ্রী শ্রী শিব মন্দির মহানাম ও লীলা কীর্তন শুনতে আসা ভক্তদের প্রসাদ সেবা ও সকল পর্যায়ের সেবা দিয়ে কৃঞ্চ ভক্ত রাম ভক্তদের এক উজ্জ্বল ভালোবাসা সৃষ্টি করেছেন । শ্রী শ্রী শিব মন্দির অঙ্গনে যারা মহানাম সুধা ও লীলা কীর্তন পরিবেশন করেন তারা হলেন শ্রী শ্রী ব্রজের মাধুরী সম্প্রদয়, শ্রী শ্রী প্রভু জয় নিতাই সম্প্রদয়, শ্রী শ্রী ভাগ্যশ্রী সম্প্রদয়, শ্রী শ্রী শিব মন্দির সম্প্রদয়, শ্রী শ্রী গৌর মাধুরী সম্প্রদয়, শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের নবদ্বীপ হতে আগত শেফালী দত্ত ‌।

এছাড়াও বাংলাদেশের সুনামধন্য সাতক্ষীরা হতে আগত কুমারী আশালতা মন্ডল, যশোর হতে আগত চৈতন্য দাস উত্তম । এ ধর্মানুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীসহ জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সের হাজার হাজার লোকের সমাগম ঘটে। কীর্তনের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শকদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে বাগবাটী হালদার পাড়া শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গন। বাগবাটী হালদার পাড়া শ্রী শ্রী শিব মন্দির এর উক্ত মহানাম ও লীলা কীর্তন এর ৩২ প্রহর ব্যাপি অধিবেশনের আয়োজন করেন গনেশ হালদারের সভাপতিত্বে আরো উপস্থিত থেকে ভক্ত সেবা করেন সমা হালদার, পরেশ হালদার, বিমল হালদার, উজ্জ্বল হালদার, উজ্জ্বল বড়, নরেন হালদার, রবেন হালদার, তপন হালদার, আনন্দ হালদার, শীতল হালদার, প্রদ্বীপ হালদার, কাটু হালদার সুশান্ত হালদার, মহাদেব হালদার, নিত্য হালদার সহ অনেকে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০