শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে মিষ্টি আলু চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা

ফটোকার্ড

 

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : 

সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৩৮০ হেক্টর জমিতে লাভজনক মিষ্টি আলু চাষাবাদ করা হয়েছে। এবার মিষ্টি আলু চাষে বাম্পার ফলের আশা করছেন এসব অঞ্চলের কৃষকেরা। ফলে তাদের চোখে মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। 

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়,জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে ৩৮০ হেক্টর জমিতে লাভজনক মিষ্টি আলু চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে বেলকুচি, কামারখন্দ, কাজিপুর, শাহজাদপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এই লাভজনক মিষ্টি আলুর চাষাবাদ বেশি হয়েছে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় এবার মিষ্টি আলু চাষাবাদে কৃষকেরা বেশী আকৃষ্ট হয়েছেন। 

তবে বেশিরভাগ ক্ষেত্রে যমুনা ও শাখা নদীর বুক জেগে ওঠা চর-অঞ্চলেই এই শস্যটির চাষাবাদ বেশি হয়ে থাকে। এবার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাদী ও খোকসাবাড়িতে ২৫ সেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে। 

 এরই মধ্যে বাগবাটি ইউনিয়নের মরা নদীর বুক জুড়ে মিষ্টি আলু চাষের ফলে সবুজের দৃশ্য ছড়িয়ে পড়েছে।এই নদীর বুকেই প্রায় ৫০ বিঘা জমিতে মিষ্টি আলু রোপন করা হয়েছে। 

স্থানীয় কৃষকেরা বলছেন, অগ্রহায়ণ মাসে জমিতে মিষ্টি আলুর বীজ রোপন করা হয় এবং কয়েক মাস পরেই এই ফসল উত্তোলন করা যায়। ধানসহ অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি আলু চাষে লাভ বেশি কিন্তু খরচ খুবই কম। পাশাপাশি এই শস্যটির চাষাবাদে পরিশ্রমও কম হয়ে থাকে। এই আলু হাটে বাজারে বিক্রয়ের ক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। বিশেষ করে ব্যবসায়ীরা এ আলু ভালো দামে ক্রয় করেন এবং বিদেশে এই মিষ্টি আলোর ব্যাপক চাহিদা থাকার কারণে তারা বিদেশে রপ্তানি করে থাকেন। তাই এ বছরেও এই আলুর বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, এবারও জেলায় বিভিন্ন স্থানে আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এ চাষাবাদে কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভজনক আলু উত্তোলনে খুশি হবে কৃষকেরা এবং ভালো দাম পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 

তিনি আরও বলেন- ক্যান্সার প্রতিরোধে এ মিষ্টি আলু খুবই উপকারী। এজন্য দেশের চাহিদার পাশাপাশি বিদেশেও এই আলুর চাহিদা রয়েছে।  প্রতি বছর চীন ও জাপানসহ বিভিন্ন দেশে এই মিষ্টি আলু রপ্তানি করা হয়ে থাকে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০