শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

খোকশাবাড়িতে গরীব ও অসহায় পরিবারের স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া  গরীব ও  অসহায়   পরিবারের স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য  বিশেষ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

রোববার সকালে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের খুলিশাকুড়া উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ে  উক্ত অনুষ্ঠানে ৩০ জন স্কুল  শিক্ষার্থী’র মাঝে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, দুটি কলম এবং এক সেট অংক, ইংরেজি ও বাংলা খাতা বিতরণ করা হয়। এছাড়াও স্কুলের উন্নয়ন কল্পে নগদ অর্থ প্রদান করেন। এবং আগামী দিনে এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। 

 অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ড. আন্না-ফজলুর ফাউন্ডেশন এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)। সাবির্ক সহযোগিতায় ছিলেন, সিরাজগঞ্জ  জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক   আইয়ুব আলী। 

উক্ত  শিক্ষা উপকরণ বিতরণ করেন ইডিপি’র নির্বাহী পরিচালক ও ড. আন্না-ফজলুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  আবু জাফর খান। 

এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক জুয়াবের জিকো এবং ইডিপি’র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পরিচালক জনাব খান, আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময়  ছাত্র-ছাত্রী গান, ছড়া ও সম্বলিতভাবে কবিতা পাঠ করে অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগগুলো দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করছে, যা তাদের পড়াশোনায় উৎসাহ ও মনোবল যোগাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০