,
সর্বশেষ
সলঙ্গায় পাপনের নেতৃত্বে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে উদ্ধার হলো সরকারের কোটি টাকার সম্পদ
প্রতিবন্ধী কার্ড আছে,ভাতা নাই; ১০ বছর ধরে সহায়তার আশায় দুই ভাইয়ের অপেক্ষা
সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা উদ্বোধন
সিরাজগঞ্জে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের বিশাল মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪
পঞ্চগড়ে ১ নম্বর অমর খানা ইউনিয়নে পাগলা শেয়ালের আক্রমণনে শিশু সহ আহত-৫
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের বিশাল মোটরসাইকেল শোডাউন

ফটোকার্ড

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়।

শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউনটি ইউনিয়নের শিয়ালকোল, খোর্দ্দ শিয়ালকোল, বিলধলী, সারটিয়া, শিবনাথপুর, কয়েলগাতী, জগৎগাতী, জামুয়া, ধুকুড়িয়া, বহতী ও চন্ডিদাসগাতীসহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শোডাউনে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি ও সরকার কনসোর্টিয়ামের সভাপতি ছানোয়ার হোসেন, শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং সরকার কনসোর্টিয়ামের সাধারণ সম্পাদক মো. শফি, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সরকার কনসোর্টিয়ামের উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী, সরকার কনসোর্টিয়ামের উপদেষ্টা হোসেন আলী, রহমত আলী, জুয়েল রানা, সোনাউল্লাহ, বাকি, আলিম, শাহ আলম, সরকার কনসোর্টিয়ামের সহ-সভাপতি শফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম, বিএনপি নেতা আল আমিন, মুঞ্জু ও হায়দারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।


বক্তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং এলাকায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা সকলকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
কর্মসূচি শেষে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ