,
সর্বশেষ
সিরাজগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এম.এ ওয়াহাব
রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
যমুনা ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছার পাশে দাড়ালেন শাহজাদপুর উপজেলা প্রশাসন
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের অভিযান
রানীগ্রামে পানিবন্দি অসহায় মানুষের যাতায়াত সুবিধার্থে তিনটি নৌকা দিলেন চেম্বারের পরিচালক আলামিন
সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ

আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ

ফটোকার্ড

মোঃ সোহান সেখ:

আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবুকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া এলাকায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নুর কায়েম সবুজ বলেন, মজিবুর রহমান লেবু একজন ত্যাগী, নির্যাতিত ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিটি দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু প্রতিকূলতা মোকাবিলা করেও আদর্শ ও দলের প্রতি অবিচল থেকেছেন।

তিনি আরও বলেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে মজিবুর রহমান লেবুর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তিনি কোনো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির নেতা নন; বরং দলের দুর্দিনে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর নয়, দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার কারণেই তিনি নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

নুর কায়েম সবুজ বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মজিবুর রহমান লেবুকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে সমর্থন জানাবেন বলে তিনি আশাবাদী।

মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে মজিবুর রহমান লেবু বলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলের প্রত্যেক নেতা-কর্মীর পাশে পরিবারের সদস্যের মতো ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করতে সবসময় মাঠে সক্রিয় থেকেছেন।

তিনি আরও বলেন, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। নির্বাচিত হওয়ার মতো অবস্থানে থাকলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ফলাফল পরিবর্তন করে তাকে পরাজিত দেখিয়েছে বলে তিনি দাবি করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুপো, ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুনঃ