শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

আহত যুবককে দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে বগুড়ায় ছুটে গেলেন বহুলী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীর নিয়ামতপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক যুবকের খোঁজখবর নিতে বগুড়ায় ছুটে গেলেন বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন।

জানা যায়, গত শুক্রবার (২৯ মে) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রঘুনাথপুর ও বেড়াবাড়ি এলাকার কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রঘুনাথপুরের এক যুবক ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
শনিবার সকালে চেয়ারম্যান ফরহাদ হোসেন নিজে বগুড়ায় গিয়ে আহত যুবকের সার্বিক খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বস্ত করেন।
চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। আহত যুবকের চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা কাজ করছেন বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০