ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসায়র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (৪ মে) মাদ্রাসা শহিদ হাফেজ সিয়াম অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে (২০২৪-২৫) দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকীম মীর, ডাঃ মোঃ সেলিম রেজা, প্রমূখ শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরা মাদ্রাসার গর্ব এবং তাদের এই সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। তারা শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।






